offSchoolবেটা

Claude · ChatGPT

Claude বা ChatGPT-তে offSchool যুক্ত করো

যুক্ত করলে তোমার AI অ্যাপ NCTB সিলেবাস, আমাদের নোট, সিমুলেশন আর যাচাই করা প্রশ্ন দিয়ে পড়াবে, আর তোমার অগ্রগতি দেখে বলবে কোনটা আগে পড়া দরকার।

সংযোগের ঠিকানা

https://api.offschool.site/mcp

কোন অ্যাপে যুক্ত করবে?

  1. ১

    claude.ai-তে Settings → Connectors খোলো, তারপর Add custom connector চাপো।

  2. ২

    নাম দাও offSchool, আর URL-এর ঘরে ওপরের ঠিকানাটা বসাও।

  3. ৩

    Connect চাপো। offSchool খুলবে: সাইন ইন করে ‘অনুমতি দাও’ চাপো।

যুক্ত করার পর এগুলো জিজ্ঞেস করে দেখো

চাপ দিলে প্রশ্নটা কপি হবে।

যুক্ত করলে যা যা পারবে

  • নোট দেখে সিলেবাসের টপিকগুলো বুঝিয়ে দেবে, বইয়ের বাংলা পরিভাষায়
  • সিমুলেশন চ্যাটের ভেতরেই খুলে দেবে: মান বদলাও, চালাও, নিজের চোখে দেখো (Claude ও ChatGPT-তে)
  • অনুশীলনের প্রশ্ন একটা একটা করে জিজ্ঞেস করবে, উত্তর মিলিয়ে দেবে
  • তুমি অনুমতি দিলে, কোন কোন টপিকে তুমি দুর্বল তা দেখে আজ কী পড়বে ঠিক করে দেবে

তোমার তথ্য

  • যুক্ত করার সময় অ্যাপটি কী কী অনুমতি চাইছে তা দেখানো হয়; তুমিই ঠিক করো দেবে কি না।
  • অ্যাপটি তোমার নাম, ইমেইল, ফোন নম্বর বা মেন্টরের সাথে কথাবার্তা পায় না।
  • আমি → যুক্ত AI অ্যাপ থেকে যেকোনো সময় সংযোগ বিচ্ছিন্ন করতে পারো; তখনই অ্যাপটি আর offSchool ব্যবহার করতে পারবে না।
  • প্রতিটি AI অ্যাপের নিজস্ব বয়সসীমা আছে (যেমন Claude ১৮+)। অভিভাবকের অনুমতি নিয়ে ব্যবহার করো।
গোপনীয়তা নীতি →